দিনের পর দিন জেলায় বেড়েয় চলেছে ডেঙ্গু ও অজানা জ্বরের প্রকোপ। তাই সবাইকে সচেতন করতে ও ডেঙ্গু থেকে কীভাবে দুরে থাকা যায় না নিয়ে বিভিন্ন সচেতনতা মুলক শিবির ও অভিযান চলছে জেলা জুড়ে। আজ মালদার শান্তি ভারতী পরিষদ এর সদস্যরাও এমনই এক উদ্যোগ নেন। তারা ইংরেজবাজার শহরের ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডে ব্লিচিং পাউডার ও কেরোসিন তেলের ধোঁয়া দেন। পাশাপাশি ডেঙ্গু হওয়া থেকে কীভাবে সাবধানে থাকতে হবে এবং কি কি লক্ষণ দেখে সেই রোগের অনুমান করা যাবে এবং তার জন্য কি করনীয় তার বার্তাও তারা দেন শহরবাসীকে।
মালদা